ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক তমাল গ্রেপ্তার মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা অপরাধ  মিথ্যা থেকে দূরে থাকার আহ্বান জানান: মির্জা আব্বাস রাজশাহীতে দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু 

দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু 

মো.বেল্লাল হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
 পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে মোঃ ইমরান বেপারী (২৫) এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
 মঙ্গলবার (২৬ শে আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮ ঘটিকায় দশমিনা – গলাচিপা সড়কের আরোজবেগী সড়কের প্যাদা বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
 নিহত ইমরান বেপারী উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সৈয়দ জাফর এলাকার মোঃ রবিউল বেপারীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
 প্রত্যক্ষদর্শী রাহাত হোসেন জানান,আমি বাসায় কাজ করছিলাম হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেয়ে রাস্তায় আসি। দেখতে পাই রাস্তার পশ্চিম পাশে একটি অটোরিকশা এক যুবকের শরীরের উপরে পরে আছে। তাৎক্ষণিক ডাকচিৎকার করলে কয়েকজন পথচারী আসলে তাদের সহযোগিতায রক্তাক্ত অবস্থায় ইমরান বেপারীকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আবিদা নাসরিন জিতু বলেন ইমরানকে গুরুতর অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
 দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়ে থানায় মরদেহ আনা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু 

আপডেট টাইম : ১১:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫