ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের  বদ্ধপরিকর — এসপি জসিম উদ্দিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ভেড়ামারায় ইউ সি বি ব্যাংকের  উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাঙামাটির উন্নয়নে সবার সহযোগিতা চাই: ডিসি নাজমা আশরাফী

মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:- ১৯ নভেম্বর রাঙামাটির নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী বলেছেন, তিনি জেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাঙামাটির সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান।

দায়িত্বের প্রথম দিনেই জেলার পরিবেশ ও মানুষের আন্তরিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবনে রাঙামাটি যেন তাঁর ‘বেস্ট স্টেশন’ হয়ে ওঠে এটাই তাঁর প্রত্যাশা।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নাজমা আশরাফী এসব কথা বলেন। সভায় ডিসি নাজমা বলেন, অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল পার্বত্য চট্টগ্রামে কাজ করব। আল্লাহর রহমতে সেই সুযোগ পেয়েছি। প্রথম দিনেই রাঙামাটিকে ভালো লেগেছে। দোয়া করি, এই জেলাটাই যেন আমার কর্মজীবনের সেরা কর্মস্থল হয়।

তিনি আরও বলেন, আমি জনগণের জন্য কাজ করতে এসেছি। এই দায়িত্ব পালনে সাংবাদিক সমাজের সহযোগিতা আমার প্রয়োজন। সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার সহকারী কমিশনার মৈত্রী রায়, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,

গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নাজমা আশরাফীকে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেয়ার আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী

রাঙামাটির উন্নয়নে সবার সহযোগিতা চাই: ডিসি নাজমা আশরাফী

আপডেট টাইম : ০৭:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫