ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

শীত মৌসুম এলেই গ্রামের নারীদের মধ্যে বেড়ে যায় কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা।

লালপুর (নাটোর) প্রতিনিধি: শীত মৌসুম এলেই গ্রামের নারীদের মধ্যে বেড়ে যায় কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা। তাই শীতের শুরুতেই নাটোরের লালপুরে গ্রামে গঞ্জে কুমড়ো বড়ি তৈরির ধুম পড়েছে, নতুন মাসকলাই ও চালকুমড়ার মিশ্রণে তৈরি সুস্বাদু খাবারটি এই অঞ্চলে খুবই জনপ্রিয়, শীত আসলে কুমড়ো বড়ি তৈরি হয়না এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। গ্রামের নারীরা পরিবারের চাহিদা মেটানো এবং অতিরিক্ত আয়ের জন্য এই কাজে ব্যস্ত সময় পার করছেন, যা সাধারণত কার্তিক মাস থেকে শুরু হয়ে ফাল্গুন মাস পর্যন্ত চলে। রোদে শুকিয়ে মচমচে বড়ি তৈরি করা হয়, যা এই অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

কুমড়ো বড়ি তৈরির উপকরণ এবং প্রস্তুত প্রণালী জানতে চাইলে রিপা খাতুন নামে গৃহিণী বলেন, মাসকলাই ডাল ও চালকুমড়া ব্যবহার করে এই বড়ি তৈরি হয়, নতুম মাসকলাই ডাল ও পাকা চালকুমড়া ব্লেন্ডার অথবা শিল পাটায় বেটে একটি ঘন মিশ্রণ তৈরি করা হয়। এরপর, মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে বাঁশের কাঠির তৈরি নেটের ওপর ছোট ছোট করে বড়ি আকারে দেওয়া হয়। ভালো রোদে ৩ থেকে ৪ দিন শুকিয়ে বিক্রি বা খাওয়ার উপযোগী করা হয়।

আরেক গৃহীনি রোজিনা খাতুন বলেন, “এই বড়ি তৈরি করে অনেক নারী পরিবারের বাড়তি আয় করছেন, যা তাদের স্বচ্ছলতা বাড়িয়েছে, শীতের সকালে মিষ্টি রোদে বসে গ্রামের নারীরা একে অপরকে সহযোগিতা করে এই কাজটি করে থাকেন”।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

শীত মৌসুম এলেই গ্রামের নারীদের মধ্যে বেড়ে যায় কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা।

আপডেট টাইম : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫