ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। আগামী মাসে আরো ৫০হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড – সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নওগাঁয় চাঞ্চল্যকর মিতু হত্যা রহস্য উদঘাটন গ্রেফতার ২ দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক

লালপুরে জামায়াতের বিজয় র‍্যালি- স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

এ জেড সুজন,
লালপুর (নাটোর) সংবাদদাতা
বাংলাদেশ বিজয়ের ৫২ বছর হলেও এর সুফল পায়নি এদেশের মানুষ। ক্ষমতায় এসে তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে। তারা জনগণের জন্য কিছুই করতে পারেনি। তাই জামায়াত স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে সেবা করার দায়িত্ব দিলে মানুষের কল্যাণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন নাটোর ১ (লালপুর- বাগাতীপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী লালপুর উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ। সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। কলেজ মোড়ে উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, জেলা সূরা সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসাইন, মহসিন আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য সাজ্জাদুর রহমান উজ্জল, হামিদুল ইসলাম, পৌর এবং ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে জামায়াতের উপজেলা কার্যালয় এলাকার রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড় থেকে মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের করা হয়। এতে দলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি রামকৃষ্ণপুর, কসাইপাড়া, থানাপাড়া, হাসপাতাল গেট, হাজী মার্কেট, লালপুর ত্রিমোহিনী, ছয় রাস্তার মোড় হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ

লালপুরে জামায়াতের বিজয় র‍্যালি- স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

আপডেট টাইম : ০৯:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫