ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

নওগাঁ ডিবি অফিস আকস্মিকভাবে পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম

মোহাম্মদ আককাস আলী নওগাঁ জেলা প্রতিনিধি : রোববার (২১ ডিসেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলা পুলিশের ডিবি (গোয়েন্দা শাখা) অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ডিবি অফিসের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা, চলমান মামলার অগ্রগতি, গোয়েন্দা তৎপরতা এবং দায়িত্ব পালনের মানদণ্ড সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি ডিবি পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাসিবুল্লাহ হাবিব, ইনচার্জ, ডিবি নওগাঁ উপস্থিত থেকে ডিবি শাখার চলমান কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার ডিবি পুলিশের সকল সদস্যকে নিরপেক্ষতা, পেশাগত সততা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে ডিবি পুলিশের কার্যকর ও সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

নওগাঁ ডিবি অফিস আকস্মিকভাবে পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম

আপডেট টাইম : ১২:২১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫