ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক  নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয়  সভা আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির 

পঞ্চগড় –২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ফরহাদ হোসেন আজাদ

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড় -২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফরহাদ হোসেন আজাদ। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এই মনোনয়নকে স্থানীয় জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ বলেন, “আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সবসময় মানুষের পাশে থেকেছেন। তার সঙ্গে আমাদের বিশ্বাস ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। উনার মনোনয়ন প্রাপ্তি তে এই এলাকায় বিভিন্ন পেশাজীবি, শিক্ষক সহ গরীব মেহনতী মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।”
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোবারক হোসেন হ্যাপি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে জননেতা ফরহাদ হোসেন আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় দেবীগঞ্জ ও বোদার মানুষ আনন্দিত। তিনি বলেন, এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস করি।
বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে অংশ নিয়ে কাজ করে আসছেন। তার মনোনয়ন উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলার রহমান বলেন, বিএনপির এই চূড়ান্ত মনোনয়ন মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্য বিএনপির জন্য সহায়ক হবে।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমাকে মনোনয়ন দেওয়ায় বোদা ও দেবীগঞ্জ বাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার লক্ষ্য।”
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ

পঞ্চগড় –২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ফরহাদ হোসেন আজাদ

আপডেট টাইম : ১১:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫