ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক্টর ড্রাইভারের পরিচয় সনাক্ত করা গেলেও এখন পর্যন্ত অপর আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ট্রাক্টর চালকের নাম জুহিন (২৩)। তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে নিহত অপরজন বাস চালকের সহকারী অথবা যাত্রী হতে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল্লা পরিবহের একটি বাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক্টর চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে অপর আরেকজন বাস চালকের সহকারী নাকি যাত্রী তার নাম ঠিকানাসহ পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় পরপরই মোল্লা পরিবহনের চালক বাস রেখে পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫