ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক  নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয়  সভা আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির 

বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর মতবিনিময় 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় ঐক্য জোট প্রার্থী।
ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) রাতে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আল হেলাল সেন্টারে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে জাতীয় ঐক্য জোট প্রার্থী প্রবীন রাজনৈতিক নেতা, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা শাহ মো: আবু জাফর।
বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহব্বত জান চৌধুরীর সঞ্চালনায় বোয়ালমারীতে কর্মরত বিভিন্ন মিডয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে জাতীয় ঐক্য জোট প্রার্থী (বাই সাইকেল) শাহ মো: আবু জাফর তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত  স্মৃতিচারণ করে বলেন, “ছাত্র জীবন থেকে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে ছাত্র রাজনীতির পথ বেয়ে জাতীয় রাজনীতি শুরু করি। রাজনীতি আমার ব্যবসায় নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করি। মহান আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন মানুষের সেবা করে যাবো। রাজনীতি করতে এসে কোনদিন কারো মনে আঘাত দেই নাই। নিজের অজান্তে আমার করণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তা হলে আমাকে ক্ষমা করে দেবেন।” সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে ভুল বুঝবেন না; ৪বার আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নানা কারণে আমাকে দল পরিবর্তণ করতে হয়েছে। তবে আমার নির্বাচনী এলাকার মানুষের মঙ্গলের জন্যই আমি দল পরিবর্তন করেছি।’ প্রখ্যাত এই শ্রমিক নেতা শাহ মো: আবু জাফর প্রবীন বয়সে ফরিদপুর-১ এর জনসাধারণের প্রতি উদাত্ত আহবান জানান তাঁর পাশে এসে দাড়ানোর জন্য, যাতে তিনি মানুষের সেবা করা সুযোগ পান।
Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ

বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর মতবিনিময় 

আপডেট টাইম : ০৮:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬