ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের পিএল কোর্সের সফল সমাপনী

মেজবাহ্ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত পিএল (প্যাট্রোল লিডার) কোর্সের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস ভেড়ামারা উপজেলা কমিশনার ফারুক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলার কমিশনার জনাব জাকারিয়া, জেলা সম্পাদক আশরাফুল হক এবং কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল হাশেম (উডব্যাজার)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন।

গত ১১ জানুয়ারী পিএল কোর্সটি ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বায়েজিদ বোস্তামী। এরপর স্কাউট প্রতিজ্ঞা পাঠ করেন শান্ত বিশ্বাস।
সমাপনী পর্বে কোর্স লিডার মোঃ তৌহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, স্কাউটিংয়ের প্রশিক্ষণ তরুণদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. গাজী আশিক বাহার বলেন, স্কাউট আন্দোলন তরুণ সমাজকে দেশপ্রেমিক, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখছে।
মহাতাবু জলসার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পরে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের পিএল কোর্সের সফল সমাপনী

আপডেট টাইম : ১২:২৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬