ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক  নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয়  সভা আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির 

পঞ্চগড়ে ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় :
আইনজীবীদের দাপ্তরিক কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার আওতায় আনতে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ই-বেইল বন্ড বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে
কর্মশালায় ই-বেইল বন্ড পদ্ধতির ব্যবহারবিধি, সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ডিজিটাল নথি সংরক্ষণ, অনলাইন আবেদন প্রক্রিয়া, সময় ও ব্যয় সাশ্রয়সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী আইনজীবীরা হাতে-কলমে ই-বেইল বন্ড ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি এখন সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আইন পেশাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলবে।
এ সময় জেলা ও দায়রা জজ ইমদাদুল হক জানান, নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে প্রথমবার ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের আরও আটটি জেলায় এই ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে, যার মধ্যে পঞ্চগড় জেলা অন্তর্ভুক্ত। তিনি বলেন, এই উদ্যোগ পঞ্চগড়ের আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ও আনন্দের সংবাদ।
ই-বেইল বন্ড বিষয়ক কর্মশালাটি পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, যেখানে তিনি পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, জেলা ও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তাগণ এবং জেলা আইনজীবী সমিতির আহ্বায়কসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ

পঞ্চগড়ে ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

আপডেট টাইম : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬