ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন

বোদায় ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান, গ্রেফতার ১

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় :
পঞ্চগড়ের বোদায় অনুমোদনবিহীন ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩ শত ২ লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৭ হাজার টাকা।
গতকাল রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫ টায় বোদা উপজেলার  সদর ইউনিয়নের মাঝগ্রাম ফকিরপাড়া এলাকার আব্দুর রাজ্জাক (৪২), পিতা.  দবিরুল ইসলামের বসত বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ১জন হলেন, মোছা. মনি বেগম(৩০) স্বামী, মো. আব্দুর রাজ্জাক।
পুলিশ জানায়, বোদা উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রাম ফকির পাড়া এলাকায় আব্দুর রাজ্জাকের বসতবাড়ীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বাজার থেকে ভেজাল সয়াবিন তেল সংগ্রহ করে ‘তুফান  ফার্টিফাইড সয়াবিন তেল” ব্রান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করার জন্য প্রস্তুত করছিলো। এসব সয়াবিন তেলে ভেজাল অস্বাস্থ্যকর উপাদান মিশিয়ে অবৈধভাবে ভেজাল খাদ্যদ্রব্য সয়াবিন তেল তৈরি করে বাজারে বিক্রির জন্য সংরক্ষণ করে। এছাড়াও বোতলের গায়ে বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো যুক্ত মোড়ক গায়ে সংযুক্ত করে বাজারজাত এবং বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে।
গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এস আই খুরশিদ আলমের নেতৃত্বে চেকপোস্ট ও টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাজারজাত করার উদ্দেশ্যে প্রস্তুতকৃত ২১ কার্টুন যার প্রতিটিতে ১৬ টি করে ৯০০ গ্রাম ওজনের ভেজাল সয়াবিন তেলের বোতল, প্লাস্টিকের কর্কে সীল লাগানোর একটি সচল হটগান সহ তেলের বোতলে ব্যবহারের জন্য অনুমোদন হীন লেবেল জব্দ করে। এ সময় গ্রেফতারকৃত আসামী বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, অনুনমোদিত ব্রান্ডের লেবেল লাগিয়ে অনিবন্ধিত ভাবে খাদ্যেপকরণ আমদানি, মজুদ করে দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় গোপনে বাজারজাত করে জনস্বাস্থ্যের ক্ষতিসাধন করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ভেজাল সয়াবিন তেলসহ গ্রেফতার হওয়া ১ জন নারী আসামীকে থানায় আনা হয়। পরে আজ (সোমবার) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অপর একজন পলাতক আসামি আব্দুর রাজ্জাক কে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন

বোদায় ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান, গ্রেফতার ১

আপডেট টাইম : ০৮:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬