ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফরিদপুর-১ আসনের প্রার্থী আবু জাফর

শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহ মো. আবু জাফর

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শাহ মো. আবু জাফর। তিনি ন্যাশনাল ডেমোক্রেটি ফ্রন্ট (এনডিএফ) এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি জাতীয় সংসদ নির্বাচনের মতো কঠিন ও পরিশ্রমসাধ্য রাজনৈতিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে শাহ মো. আবু জাফর বলেন, “আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম ২১১ ফরিদপুর-১ নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য। কিন্তু এরই মধ্যে আমার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তারা আমাকে জানান, বর্তমান শারীরিক অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের কঠিন ঝুঁকি নেওয়া বা অতিরিক্ত পরিশ্রম করা আমার জন্য উচিত হবে না।”

চিকিৎসকদের এই পরামর্শের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তে আমার দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী যারা কষ্ট পেতে পারেন—তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

ভবিষ্যতে শারীরিক সুস্থতা ফিরে পেলে জনকল্যাণমূলক, ধর্মীয় ও সামাজিক কাজে আগের মতোই সক্রিয়ভাবে যুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন শাহ মো. আবু জাফর। এ সময় তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। বিবৃতির শেষাংশে তিনি বলেন, “সত্যের জয় হোক, জনতার জয় হোক।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফরিদপুর-১ আসনের প্রার্থী আবু জাফর

আপডেট টাইম : ০৫:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬