ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন

ভ্রাম্যমান আদালতের অভিযান  বোয়ালমারীতে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালতের অভিযান 

বোয়ালমারীতে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে দুটি বেকারিতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পৌর বাজারের স্টেশন রোড এলাকায় ওই দুই বেকারিতে বিক্রয়ের জন্য রাখা খাদ্যপণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ (৩১) ধারায় নাসির বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে উৎপাদন ও মেয়াদ উল্লেখ না থাকায় জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না থাকায় সতর্ক করা হয় এবং দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেয়া হয়।
এছাড়া মদিনা বেকারিকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বেকারিটির কোনো পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের লেবেল ছিল না এবং লাইসেন্সও ছিল না। এ কারণে মালিক এনামুল শেখকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
 নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন

ভ্রাম্যমান আদালতের অভিযান  বোয়ালমারীতে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬