ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন

আইনশৃঙ্খলা ও নির্বাচন ইস্যুতে দৌলতপুরে গণ্যমান্যদের সঙ্গে এসপির মতবিনিময়

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)।

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই।

সভায় এসপি মোহাম্মদ জসীম উদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “গণমাধ্যম ও জনপ্রতিনিধিরা সমাজের আয়না। তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ ধরনের তথ্য প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান এসপি।

একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী সাহাবুল মাহমুদ, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, ইসলামিক ফ্রন্টের প্রার্থী বদরুজ্জামান এবং জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল উল্লেখযোগ্য।

সভায় উপস্থিত সাংবাদিকরা দৌলতপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা, কিশোর অপরাধসহ বিভিন্ন স্থানীয় সমস্যা তুলে ধরেন। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও এলাকার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা জানান।

সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তথ্য যাচাইসহ যেকোনো সমস্যা সমাধানে পুলিশ প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার আহ্বান জানান।

সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন

আইনশৃঙ্খলা ও নির্বাচন ইস্যুতে দৌলতপুরে গণ্যমান্যদের সঙ্গে এসপির মতবিনিময়

আপডেট টাইম : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬