ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

দৌলতপুরে দুই শিশু নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরী

দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই শিশু নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিশুরা হলো— দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগিরচর এলাকার মোঃ কালু প্রামানিকের ছেলে মোঃ শামীন হোসেন (১৩) এবং একই এলাকার মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন (১১)।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২টার  সময় শামীন হোসেন ও সাব্বির হোসেন বাড়ির কাউকে কিছু না জানিয়ে একসঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শামীন হোসেনের পরনে ছিল কালো ও হলুদ রঙের ট্রাউজার এবং কালো রঙের গেঞ্জি। তার গায়ের রং কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। অপরদিকে সাব্বির হোসেনের পরনে ছিল নীল রঙের ট্রাউজার ও খয়েরি রঙের গেঞ্জি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি এবং বাম পায়ের নলায় পুরাতন কাটা দাগ রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ শামীনের বাবা মোঃ কালু প্রামানিক দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নম্বর ৯৯৬, তারিখ ২০ জানুয়ারি ২০২৬।
পরিবারের পক্ষ থেকে কেউ শিশু দু’টির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা মোবাইল নম্বর ০১৭৫৮৩৮৭৩৬৫-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

দৌলতপুরে দুই শিশু নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরী

আপডেট টাইম : ০৭:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬