ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক তমাল গ্রেপ্তার মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা অপরাধ  মিথ্যা থেকে দূরে থাকার আহ্বান জানান: মির্জা আব্বাস রাজশাহীতে দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা রাজশাহীর তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, নির্দিষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে জ্বালানি তেল দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক ও অবৈধ ওষুধ জব্দ ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় সাপাহারে ভাই-বোনের মধ্যে জমি সংক্রান্ত শত্রুতার জেরে নিহত ১ গ্রেফতার ৫  যশোরে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য আটক, চোরাই কাজের সরঞ্জাম উদ্ধার

দৌলতপুরে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টার অবস্থান ও বিক্ষোভ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দৌলতপুরের বিভিন্ন সরকারি দপ্তরের সামনে টানা দুই ঘণ্টা এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন সরকারি কর্মচারীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, সরকার গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
তারা আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, দাবি বাস্তবায়নে সরকার উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক তমাল গ্রেপ্তার

দৌলতপুরে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টার অবস্থান ও বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬