ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক  নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয়  সভা আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির  প্রকাশ্যে সহযোগিতা করলেও, গোপনে বিদ্রোহ” বোয়ালমারীতে বিএনপির তিন নেতা বহিষ্কৃত: দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর বার্তা ভেড়ামারায় বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাহাদুরপুরে  ধানের শীষের প্রচারণায় ব্যারিস্টার রাগী রউফ  চৌধুরী

বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে

রাজশাহী ব্যুরো: দিন যতই যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তেজনা ততই বাড়ছে। নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী ডা. আব্দুল বারীকে ঘিরে অভিযোগের পরিধি ক্রমেই বাড়ছে। জেএমবি সংশ্লিষ্টতার পর এবার তার বিরুদ্ধে ভোটের মাঠে জোরপূর্বক কাজ করানো, প্রাণনাশের হুমকি এবং অতীতের একটি সহিংস ঘটনার নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকালে মুঠোফোনে
(নাম প্রকাশে অনিচ্ছুক) এক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানান, নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ডা. আব্দুল বারী তার ওপর চাপ সৃষ্টি করছেন তার পক্ষে কাজ করার জন্য। অভিযোগকারী বলেন, গত ২৫ জানুয়ারী পর থেকে তাকে এই চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেন। ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে বিএনপির নির্বাচনী কার্যালয় রয়েছে। সেখানে যাওয়ার পর থেকে জামায়াত প্রার্থী ডাঃ আব্দুল বারীর ভাই মান্নান, শাহীন ও ভাতিজা ফিরোজ তাকে সরাসরি দাঁড়ি পাল্লার পক্ষে কাজ করতে চাপ প্রয়োগ করছেন। তাদের পক্ষে কাজ করতে অস্বীকৃতি জানালে তাকে বাগমারা ছাড়তে বাধ্য করা হবে এবং বড় ধরনের ক্ষতির করবে বলে হুমকি দেওয়া হয়েছে। অভিযোগকারীর এমন অভিযোগের কল রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
ওই ব্যক্তি আরও জানান, বাগমারা উপজেলার দক্ষিণ মাঝগ্রাম গ্রামের বাসিন্দা আজাহার উদ্দিনকে ২০০৩ সালে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনার সাথে ডা: আব্দুল বারী ও তার ভাইদের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করেন।
অভিযোগকারী নিজেকে একজন সরাসরি ভুক্তভোগী হিসেবেও দাবি করেন। তার অভিযোগ, সম্প্রতি তাকে ‘সর্বহারা পার্টির সক্রিয় সদস্য’ আখ্যা দিয়ে সেনাবাহিনীর মাধ্যমে গ্রেফতার করানো হয়। তবে তদন্তে তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। এমন অভিযোগের স্থানীয় সচেতন মহলের মতে, একজন জাতীয় সংসদ প্রার্থীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এমন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ডা. আব্দুল বারী কিংবা জামায়াতে ইসলামী বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডা: বারীর মুঠোফোনে বার বার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি। তবে এমন অভিযোগের ব্যাপারে কথা হয়, ডা: বারীর ভাতিজা ও মিডিয়া মুখপাত্র ফিরোজের সাথে। তিনি জানান, এই ধরনের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। কেউ আমার চাচার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। ডা: সাহেব অত্যান্ত ভাল মানুষ। আমাদের জনসমর্থন অনেক ভাল তাই নির্বাচনের আগে বিপরীত পক্ষ গুজব ছড়াচ্ছে। আপনারা ভাল ভাবে খোঁজ নিয়ে দেখেন এগুলো মিথ্যা অভিযোগ। পরে প্রতিবেদককে চা এর দাওয়াত দেন এবং পক্ষে প্রচার প্রচারনায় থাকতে বলেন।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই ধরনের কোন অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। যদি এই ধরনের অভিযোগ আসে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন,

বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে

আপডেট টাইম : ০৩:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬