ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সাপাহারে স্কুল ছাত্রীর কানের দুল ছিনতাই ঘটনায় ছিনতাইকারী আটক দুল উদ্ধার ৫ টাকা কেজি আলু বিক্রি করে চোখে অন্ধকার দেখছেন বরেন্দ্র অঞ্চলের চাষীরা লালপুরে রাস্তা মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বৃদ্ধি পেয়েছে বরেন্দ্র অঞ্চলে সূর্যমুখী ফুলের চাষ আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম ভেড়ামারা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হেলাল মজুমদার কুষ্টিয়া ভেড়ামারা গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারকে ১ মাসের জেল বোয়ালমারীতে ইজিবাইকের চোরাই কারখানায় পুলিশের অভিযানে আটক ৬, উদ্ধার ইজিবাইক ও বিপুল যন্ত্রাংশ

কোন অবস্থাতে বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না-সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ কোন অবস্থাতে বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যে কোনো দলমত, ধর্ম, বর্ণ, গোত্রের হোক না কেন, যদি আমার দলের হয়, আমার ভাই পরিচয় দেয় তাকেও সবার আগে আইনের মুখোমুখি করতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন, দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আরও বলেন, কোন অবস্থাতেই কোন মানুষের উপরে বৈষম্য করা যাবে না। আদিবাসী হোক, সনাতন ধর্মাবলম্বী হোক, ইসলাম ধর্মেরই অনুসারী হোক আর খ্রিস্টান হোক, যে যে ধর্মেরই হোক, সে যেন তার নাগরিক অধিকার সমভাগে ভোগ করতে পারে। সে লক্ষে প্রশাসন এবং সকল কর্মকর্তা-কর্মচারীরা আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।

এ সময় আরও তিনি বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই। সরকার আপনাদের পাশে থাকবে। আপনাদের সহযোগিতা করবে এবং কোন আপনাদের কোন অবস্থাতেই ভাবার কোন কারণ নাই। এদেশের মানুষ মঙ্গল গ্রহ থেকে এসে কাজ চলবেনা, এই আমরা যারা আছি আমাদেরকে নিয়েই কাজ করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভাবে দায়িত্ব নিয়ে কাজ করব।

তিনি বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের সহযোগিতা চায়, সরকার আপনাদের সহযোগিতা চায়। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আইনের মধ্য থেকেই আপনারা আপনাদের সহযোগিতা করবেন, কোন অবস্থাতেই কোন হঠকারিতা, মব কালচার, স্বজন প্রীতি, চাঁদাবাজি, কোন অন্যায়, বালু তুলে বিক্রি করা, মাদক, জমি দখল কোন অবস্থাতে বরদাস্ত করা যাবে না। কোন অবস্থাতে আমরা চাই না, সরকার চায় না, মানুষের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হোক।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ্, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান হোসেন মেহেদী, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন প্রমুখ। এর আগে কর্মকর্তা-কর্মচারী ও নেতাকর্মী ও জনসাধারণ তাকে ফুলেল শুভেচছা জানায়।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

সাপাহারে স্কুল ছাত্রীর কানের দুল ছিনতাই ঘটনায় ছিনতাইকারী আটক দুল উদ্ধার

কোন অবস্থাতে বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না-সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

আপডেট টাইম : ০৭:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬