ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সাপাহারে স্কুল ছাত্রীর কানের দুল ছিনতাই ঘটনায় ছিনতাইকারী আটক দুল উদ্ধার ৫ টাকা কেজি আলু বিক্রি করে চোখে অন্ধকার দেখছেন বরেন্দ্র অঞ্চলের চাষীরা লালপুরে রাস্তা মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বৃদ্ধি পেয়েছে বরেন্দ্র অঞ্চলে সূর্যমুখী ফুলের চাষ আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম ভেড়ামারা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হেলাল মজুমদার কুষ্টিয়া ভেড়ামারা গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারকে ১ মাসের জেল বোয়ালমারীতে ইজিবাইকের চোরাই কারখানায় পুলিশের অভিযানে আটক ৬, উদ্ধার ইজিবাইক ও বিপুল যন্ত্রাংশ

আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম

নর্থ বেঙ্গল সুগার মিলে

লালপুর (নাটোর) সংবাদদাতা: উত্তর বঙ্গে অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলে আখের অভাবে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে ১৩ কর্ম দিবস আগেই মাড়াই মৌসুম বন্ধ করতে বাধ্য হলেন কতৃপক্ষ। সোমবার ২৩ ফেব্রুয়ারি রাতে আনুষ্ঠানিক ভাবে মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ১০ নভেম্বর এই মিলে চলতি মৌসুমের (২০২৫-২৬) আখ মাড়াই শুরু করা হয়।

মিল সূত্র জানায় চলতি মৌসুমে মাড়াইয়ের শুরুতে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১২১ দিনে কর্মদিবসে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৫ ভাগ। অন্যদিকে চলতি মৌসুমে গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৮ কর্মদিবসে দৈনিক প্রায় ১ হাজার ৬০০ মেট্রিক টন হারে মোট ১ লাখ ৭২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। এসময় প্রায় ৯ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। চিনি আহরণের হার অর্জিত হয়েছে ৫ দশমিক ৬ ভাগ।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান চলতি মৌসুমে মিল এলাকায় ১৮ হাজার একর জমিতে চাষ করে ২ লাখ মেট্রিক টন আখ সরবরাহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আমাদের পর্যাপ্ত পরিমান আক থাকা সত্ত্বেও আশপাশের দুইটা মিল নাটোর এবং রাজশাহী সুগার মিলে দালালদের মাধ্যমে অনেক আঁক চলে যাওয়াতে আমরা এবার লক্ষ্যমাত্রা পূরণে করতে পারি নাই। এসময় প্রতি কুইন্টালে ২৫ টাকা বৃদ্ধি করে ৬০০ হতে ৬২৫ টাকা করা হয়। চলতি মৌসুমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫ হাজার আখ চাষীদের বিল পরিশোধ করা হয়। এছাড়া এই মৌসুমে চাষীদের মাঝে ১৫ কোটি টাকা বিতরণ করা হয়।

Tag :

সাপাহারে স্কুল ছাত্রীর কানের দুল ছিনতাই ঘটনায় ছিনতাইকারী আটক দুল উদ্ধার

আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম

আপডেট টাইম : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬