সাপাহারে স্কুল ছাত্রীর কানের দুল ছিনতাই ঘটনায় ছিনতাইকারী আটক দুল উদ্ধার
মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ সাপারে স্কুল ছাত্রীর কানের দুল ছিনতাই ঘটনায় ছিনতাইকারী আটকসহ কানের দুল উদ্ধার করেছে থানাপুলিশ।
গত শনিবার ২৮ শে’ ফেব্রুয়ারী নওগাঁর সাপাহার সদর ইউনিয়নের চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজ রোডে দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর গতিরোধ করে চাকু এবং লাঠি দিয়ে ভঁয় দেখিয়ে তার কানে থাকা ৩ আনা ওজনের কানের দুল ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এমন অভিযোগ পাওয়া মাত্র নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং সাপাহার থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করলে সাপাহার থানার একটি টিম বিভিন্ন স্থানে আসামীদের ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ আসামীদের সনাক্ত করেন। সাপাহার থানা পুলিশের একটি দল রবিবার( ১ মার্চ) বিকেলে স্থানীয় জনগণের সহায়তায় ঘটনার সাথে জড়ীত মূল অভিযুক্ত মিজানুর ইসলামকে আটক করে।পুলিশের জিজ্ঞাসাবাদ এর এক পর্যায়ে তার দেখানো স্থান থেকে স্কুল ছাত্রীর ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করে পুলিশ। এঘটনায় সাপাহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 








