ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। আগামী মাসে আরো ৫০হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড – সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নওগাঁয় চাঞ্চল্যকর মিতু হত্যা রহস্য উদঘাটন গ্রেফতার ২ দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আগামী মাসে আরো ৫০হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড – সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

এ জেড সুজন, লালপুর(নাটোর) প্রতিনিধি: সমাজ কল্যান প্রতিমন্ত্রী ফারজানা শারিমীন বলেন, পাঁচটি ভাগে ভাগ করে ফ্যামিল কার্ড ক্রমান্বয়ে সকলেই দেওয়া হবে। দল-মত, ধর্ম, বর্ণ কোন কিছু এ কার্ড প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে না। আগামী মাসে আরো ৩৭ থেকে ৫০ হাজার পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড সেবা পৌঁছে দেওয়া হবে।

গত কাল বিকেলে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যান প্রতিমন্ত্র ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন পরীক্ষামূলক পর্যায়ে সারাদেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কড়াইলে ফ্যামিলি কার্ড উদ্বোধনের পর ইতিমধ্যে তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাব নম্বরে টাকা পৌঁছে গেছে।

তার মধ্যে নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নরে গৌরীপুর গ্রামে ৩৭৮জনের মাঝে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। ইতিমধ্যে সেই ফ্যামিলি কার্ডের প্রাপ্ত ২হাজার ৫শত টাকা মোবাইল ব্যাকিং বা ব্যাংক হিসব নম্বরে পৌছে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন বিএনপি’র নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় উদ্বোধন হয়েছে। সেই ফ্যামিলি কার্ড নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এসেছি।

এছাড়াও বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ মোস্তাক আহমেদ, নাটোর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, নাটোর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, লালপুর উপজেলা সমাজ সেবা কর্তকর্তা নাজমুল খাঁন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু প্রমুখ। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।ৃ

Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা।

আগামী মাসে আরো ৫০হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড – সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬