ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোহনপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারণা, মানব পাচার চক্রের সন্ধান শিশু আয়েশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিক্ষোভ মিছিল সৌদি আরব সরকার কর্তৃক উপহার হিসেবে পাওয়া ২৩ কার্টুন খেজুর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সুষ্ঠুভাবে বন্টন হয়েছে। নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু চট্টগ্রামে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) এর মিলনমেলা অনুষ্ঠিত বেরোবিতে গাছ কাটাকে ঘিরে বিতর্ক, ইমামের নাম ব্যবহার করে বিবৃতির অভিযোগ সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। আগামী মাসে আরো ৫০হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড – সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে নওগাঁর ধামইরহাট ও মান্দা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অপর দিকে মান্দা থানার ওসি মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টুর মৃত্যু হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

মোহনপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারণা, মানব পাচার চক্রের সন্ধান

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬