ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু  দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল দৌলতপুরে পৃথক অভিযানে চারজনের কারাদণ্ড ও তেল মজুদের দায়ে জরিমানা

কুষ্টিয়ায় ৪৭ বিজিবির উদ্যোগে সীমান্ত সুরক্ষা বিষয়ে মতবিনিময়

কুষ্টিয়ায় ৪৭ বিজিবির উদ্যোগে সীমান্ত সুরক্ষা বিষয়ে দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে আজ তেতুলবাড়ী ও রংমহল সীমান্ত এলাকায় পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেতুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ১৫০০টা থেকে ১৫৪০টা পর্যন্ত এবং রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ১৬০০টা থেকে ১৬৪০টা পর্যন্ত এ সভা দুটি আয়োজন করা হয়।

সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি। দুই স্থানে মোট ৪৫০–৪৬০ জন স্থানীয় জনসাধারণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানদ্বয় প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বর্তমানে এসআইআর (Special Intensive Revision) কার্যক্রম চলমান থাকায় সীমান্ত দিয়ে পুশ-ইনের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণ—বিশেষ করে আনসার-ভিডিপি সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএসএফ যাতে পুশ-ইন করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় পাহারা জোরদার করা, সীমান্তের ওপারের আত্মীয়দের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিজিবিকে জানানো এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সঙ্গে সঙ্গে রিপোর্ট করা অত্যন্ত জরুরি।

অধিনায়ক সীমান্ত আইন মেনে চলা, শুন্য লাইন অতিক্রম না করা, সন্ধ্যার পর সীমান্ত এলাকায় অযথা অবস্থান না করা, গবাদি পশু শুন্য লাইনের দিকে না চড়ানো এবং ভারতীয় জমি লিজ বা চাষ না করার বিষয়ে স্থানীয়দের সতর্ক করেন। তিনি মাদক, স্বর্ণ, গরু, মানুষ ও শিশু পাচারসহ সকল ধরনের চোরাচালান সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান।

এ সময় তিনি মাদক ও অস্ত্র চোরাচালানের ভয়াবহতা ব্যাখ্যা করে বলেন, “সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা অপরিহার্য। যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ সম্পর্কে বিজিবিকে তাৎক্ষণিকভাবে অবহিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত অপরাধ ও পুশ-ইন রোধে বিজিবির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অধিনায়ক জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক সভা ও কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত

কুষ্টিয়ায় ৪৭ বিজিবির উদ্যোগে সীমান্ত সুরক্ষা বিষয়ে মতবিনিময়

আপডেট টাইম : ০৬:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫