ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দৌলতপুরে নৌকার পক্ষে ভোট করার অপরাধে প্রতিপক্ষের হামলা

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে নৌকার পক্ষে ভোট করার অপরাধে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ ২জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাহিরমাদী গ্রামে প্রতিপক্ষের হামলা ও গুলিতে মা ও ছেলে আহত হন।

আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের স্বজনরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করার অপরাধে নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নানের লোকজন ইউপি সদস্য রোকেয়া খাতুনের বাড়িতে হামলায় চালায়।

এসময় হামলাকারীরা ইউপি সদস্য রোকেয়া খাতুন (৪০) কে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে এবং তার ছেলে তৌকির হাসান রাব্বিকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি করে ঘটাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। গুলিতে ছেলে তৌকির হাসান রাব্বি (২২) বামহাতে গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী সৈয়দ আহমেদ জানান, নৌকার পক্ষে ভোট করার অপরাধে বিজয়ী চেয়ারম্যানের সমর্থক তোফায়েলও রুবেলের নেতৃত্বে একদল যুবক রোকেয়া মেম্বরের বাড়িতে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে রোকেয়া মেম্বরের ছেলেকে আহত করে এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রোকেয়া মেম্বরকে জখম করে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

পরে গুলিবর্ষণকারী রুবেল এলাকা থেকে মোটরসাইকেল যোগে অন্যত্র যাওয়ার সময় তার কাছে থাকা পিস্তলের গুলিতে সেও আহত হয় বলে জানাগেছে। হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার নবাগত ওসি জাবেদ হাসান জানান, নির্বাচন সংক্রান্ত ঘটনায় ১জন আহত হয়ে দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে ৩০-১১-২০২১ ইং তাং দৌলতপুর থানায় মামলা হয়েছে মামলা নং দৌলতপুর ৪৭ । ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে নৌকার পক্ষে ভোট করার অপরাধে প্রতিপক্ষের হামলা

আপডেট টাইম : ০৮:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১