ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

প্রধানমন্ত্রীর অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ তাঁতী লীগ সম্পাদকের বিরুদ্ধে

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন অসহায় সাধারণ নেতা-কর্মীদের জন্য দেওয়া অনুদানের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি কেন্দ্রীয় তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। তাই তার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অসহায় তাঁতী লীগের নেতাকর্মীগণ।

লিফলেটের মাধ্যমে জানা যায়, খগেন্দ্র চন্দ্র দেবনাথ অনুদানের টাকা অসহায় নেতা-কর্মীদের মধ্যে বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেন। এতে করে আওয়ামী লীগ ও তাঁতী লীগের সুনাম বিনষ্ট হয়েছে। তাই দুর্নীতিগ্রস্ত খগেন্দ্র চন্দ্র দেবনাথের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁতী লীগের দুস্থ অসহায় নেতা-কর্মীরা বিনীত দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে খগেন্দ্র চন্দ্র দেবনাথকে ফোন করা হলে তিনি বলেন, আমি জরুরি মিটিংয়ে আছি। পরে কথা হবে। এ বিষয়ে তাঁতী লীগের সভাপতি আলহাজ¦ ইঞ্জিনিয়ার মো. শওকত আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন আমাদের ১৪ লাখ টাকা প্রদান করেছেন।

কিন্তু এই টাকার থেকে ৪ লাখ টাকা সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ থেকে আমি আদায় করতে সক্ষম হই। যা বর্তমানে আমাদের সংগঠনের ফান্ডে জমা আছে। বাকি ১০ লাখ টাকার হিসাব এখনো সাধারণ সম্পাদক তাঁতী লীগকে দেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

প্রধানমন্ত্রীর অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ তাঁতী লীগ সম্পাদকের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৬:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২