ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ইঁদুর মারা বিষ মাখানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

কাজি মোস্তফা রুমি: গাজীপুরের শ্রীপুরে ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে আড়াই বছরের শিশু ইয়াসিন মিয়ার মৃত্যু হয়েছে। শিশু ইয়াসিন ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের রিপন মিয়ার ছেলে। সোমবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শিশু ইয়াসিনকে নিয়ে তার মা নানা বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে। সোমবার সকালে ছেলেকে বাড়িতে রেখে কারখানায় কাজে চলে যান মা। সন্ধ্যায় নাতি ইয়াসিনকে রেখে নানি নামাজ পড়তে দাঁড়ান।

এ সময় ঘরে রাখা ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি খেয়ে ফেলে ইয়াসিন। নাতির কান্না শুনে নানি শিশুর কাছে এসে তার সমানে ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি দেখতে পায়। পরে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়। ওসি জানান, শিশুর মৃত্যুর ঘটনায় কোনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

ইঁদুর মারা বিষ মাখানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২