ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। আগামী মাসে আরো ৫০হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড – সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নওগাঁয় চাঞ্চল্যকর মিতু হত্যা রহস্য উদঘাটন গ্রেফতার ২ দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ফাইল ছবি

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার পেছনে চিটাগাং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সংলগ্ন রেল লাইনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত মহিম উদ্দিন ওরফে মহিন (৩৬) চট্টগ্রামের বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর কর্মকর্তা লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, ওই এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের টহল দল ভোরের দিকে সেখানে যায়। সন্ত্রাসীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে একজনকে পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহতকে মহিন হিসেবে শনাক্ত করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, একটি রিভলবার ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট টাইম : ০৬:৩৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭