ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

আগামীতে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ: ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি হাসানুল হক ইনু নব গঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বলেছেন, আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া এই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা মুখ দেখে, দল দেখে চলবেন না। সরাসরি আইন দেখে, সংবিধান দেখে আপনাদের কাজ করবেন আর সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

ইনু আজ রবিবার সকালে তার নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পদ্মানদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি এসময় বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন, আপনারা তো সংলাপে আসেননি, কোন প্রস্তাব দেননি। আপনাদের এজেন্ডা সরকার উৎখাতের এজেন্ডা।

সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপানাদের নেই। সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, মিরপুর উপজেলার তালবাড়িয়াসহ কয়েকটি ইউনিয়নে অসময়ে পদ্মানদীর ভয়াবহ ভাঙন চলছে।

এই ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র সড়কটি নদীতে বিলীন হয়ে যাবে। তিনি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান। এ সময় স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীতে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ: ইনু

আপডেট টাইম : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২