ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৮২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার ঈদগাহ্ চত্বরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের গার্ড অব অর্নার শেষে ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অর্নার প্রদানকালে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর থানার সেকেন্ড অফিসার কাউসার আলম সহ গার্ড অব অর্নার দল। এর আগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানান দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হৃদরোগে আক্রান্ত হলে তাকে বৃহস্পতিবার বিকাল ৫টায় নিজ বাড়ি আল্লারদর্গা চামনাই গ্রাম থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম দৈনিক জনকন্ঠ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদুল আনামের পিতা। দাফন শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২