ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

পৃথক অভিযানে দশমিনায় সাড়ে তিন কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মোঃবেল্লাল হোসেন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনায় পৃথক দু’টি অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো জেলার গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরের মৃত আবুল বাশারের ছেলে রাকিব দেওয়ান (২৫), আকব্বর হাওলাদারের ছেলে জুয়েল (২৪), চান মিয়ার ছেলে ইমরান (২০) এবং দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের খালেক মোল্লার ছেলে কলিম ওরফে এমদাদ(২০) ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের উত্তর চরহোসনাবাদ গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (২৫)।
জানা যায়, শনিবার ভোর রাত সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই নুর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দশমিনা হাজীরহাট লঞ্চঘাটে ভীড়ানো ঢাকা থেকে পায়রা বন্দরগামী এমভি জাহিদ-৮ লঞ্চের তৃতীয় তলায় ০২ নং কেবিনে অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাকিব, জুয়েল, ইমরান ও কলিমকে গ্রেফতার করে।
এদিকে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মমিনুল ইসলাম ও এএসআই শহিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা শহরের চরহোসনাবাদ  এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ক্রয়বিক্রয় কালে ৫ শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হুমায়ুনকে গ্রেফতার করে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

পৃথক অভিযানে দশমিনায় সাড়ে তিন কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

আপডেট টাইম : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২