ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

বঙ্গবন্ধু শুধু ব্যক্তিই নন, এক মহান আদর্শের নাম : ডাঃ এ.জেড.এম মোস্তাক

রাজশাহী ব্যুরোঃ আগষ্ট মানে শোকের মাস, কষ্টের মাস। তাই মাসের শুরু থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নানা মাসটিকে পালন করে আসছেন। বিশেষ করে প্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার টানানো ও বুকে কালো ব্যাচ ধারন করেছে।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে রামেবি’র কর্মসূচিতে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত। এরপর সকাল ১০ টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিলো ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। ৪৭ বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। একই সাথে শহীদ হন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেলসহ অনেক নিকটাত্মীয়। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে ততদিন তিনি অমর হয়ে থাকবেন। তিনি শুধু একজন ব্যক্তিই নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শের কোনো মৃত্যু নেই। সোমবার  (১৫ আগষ্ট) সকালে রামেবি’র কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এ দেশের লাখো-কোটি বাঙালিরই শুধু নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবেন।  আমরা এই শোকাবহ দিনে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একইসঙ্গে সেদিন কালরাতে শহীদ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা.মো: আব্দুল মান্নান। আরো বক্তব্য দেন রামেবি’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম  আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহা: আনোয়ারুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সহকারী- রেজিস্ট্রার (চ.দা.) মো: রাসেদুল ইসলাম।
এ সময় রামেবি’র উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেনসহ রামেবি’র সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাকাব প্রধান কার্যালয়ে সকাল ৯:১৫ টায় বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। এছাড়াও আগস্ট মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে রাকাব।
সকাল ১১:০০ টায় রাকাব পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল এর ভার্চুয়ালী অংশগ্রহণে জাতির পিতার জীবনচারিত, আদর্শ, দর্শন ইত্যাদির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও শাহাদত বরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের দিনব্যাপি কর্মসূচির সমাপ্তি হয়।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এসইসিপি, রাজশাহী ও স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী উপস্থিত ছিলেন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শুধু ব্যক্তিই নন, এক মহান আদর্শের নাম : ডাঃ এ.জেড.এম মোস্তাক

আপডেট টাইম : ০৩:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২