ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মদিন আজ।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মদিন আজ রবিবার (৪ ডিসেম্বর)। ১৯৩৯ সালের এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।
শেখ ফজলুল হক মনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর প্রধান ছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তাকে ও তার স্ত্রী বেগম আরজু মনি নির্মমভাবে হত্যা করা হয়। তিনি ব্যক্তি জীবনে দুই পুত্রসন্তানের জনক ছিলেন।
বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মনি। তিনি ঢাকা নব কুমার ইনিস্টিটিউট থেকে মাধ্যমিক পাশ, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।
শেখ ফজলুল হক মনি রাজনীতির পাশাপাশি সাহিত্য ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি ‘অবাঞ্ছিতা’ উপন্যাসের লেখক এবং দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস ও ‘সিনেমা’র সম্পাদক ছিলেন। শেখ মনির জন্মদিন উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যুবলীগ।
অন্য কর্মসূচির মধ্যে রয়েছে- রবিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত।
৪, ৫ ও ৬ ডিসেম্বর দেশব্যাপী সকল মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা।
এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ। ৫ ডিসেম্বর (সোমবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মদিন আজ।

আপডেট টাইম : ১১:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২