ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বোয়ালমারী ইসলামী ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখার ক্যাশ কাউন্টার থেকে সোমবার দুপুরে ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক চোর। সিসি টিভির ফুটেজ দেখে ওই চোরকে ধরার চেষ্টা করছে ব্যাংক কর্তৃপক্ষ
 জানা যায়, সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংকে এক যুবক টাকা ভাংতি করতে যায়। এ সময় ক্যাশ অফিসার মো. ইব্রাহিম টাকা ভাংতি করে দিয়ে অন্য দিকে তাকায়। এ সুযোগে কাউন্টারে রাখা ৯০ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে চম্পট দেয় ওই যুবক। চুরির সিসি টিভি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই  সিসি টিভি ফুটেজ দেখে চোরকে ধরার চেষ্টা করছে ব্যাংক কর্তৃপক্ষ। এ জন্য শেষ খবর (বিকেল ৫টা) পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
   এ বিষয়ে জানতে ব্যাংকের ব্যবস্থাপকে মোবাইলে (০১৭১৫-১৫০৯১৭) ফোন করলে তিনি জানান, ক্যাশ অফিসার মো. ইব্রাহিমের বাড়ি পাশের চতুল গ্রামে। তিনি লোকজন নিয়ে চোরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আমরাতো সাংবাদিকদের জানাইনি, রিপোর্ট করতেও বলিনি। আপনারা কেনো রিপোর্ট করবেন। তিনি তাঁর নাম বলতেও রাজি হননি। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বোয়ালমারী ইসলামী ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি

আপডেট টাইম : ০৮:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২