ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

চঞ্চল চৌধুরীর পিতার মৃত্যু

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী পরলোক গমন করেছেন। গত ১৪ দিন ধরে  ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

মৃত্যুকালে রাধা গোবিন্দ চৌধুরীর বয়স হয়েছিল ৯০ বছর। সেরিব্র্যাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর আগে সামাজিকমাধ্যমে বাবার অসুস্থতার খবর দিয়ে এ অভিনেতা সকলকে প্রার্থনা করতে বলেছিলেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরীর বন্ধু ও সহকর্মী অভিনেত্রী শাহনাজ খুশি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহজগতের মায়া ত্যাগ করেছেন।’

তিনি আরও লিখেছেন, ‘তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।’

খুশি বলেন, ‘চঞ্চলের বাবার শেষকৃত্য তার গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

চঞ্চল চৌধুরীর পিতার মৃত্যু

আপডেট টাইম : ১১:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২