ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বোয়ালমারীতে সরকারী রাস্তার কাছ কর্তন ও ফসলি জমির মাটি কাটার অভিযোগ 

বোয়ালমারী  (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতালিয়া গ্রামের ননী গোপাল রায়ের বিরুদ্ধে সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে ননী গোপাল রায় বলেন রুপাপাত ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পিকুল হোসেন গাছগুলো কেটে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, পিকুলকে গাছ কাটতে নিষেধ করা হয়েছিল। সে বলে কিছু হবে না।
 পিকুল হোসেন দীর্ঘদিন ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। পিকুল হোসেন কাটাগর দেওয়ান শাগের শাহ দাখিল মাদরাসার অফিস সহায়ক পদে চাকুরী করে ও রুপাপাত ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। পিকুল হোসেন মাদরাসায় নিয়মিত থাকেন না বলেও অভিযোগ রয়েছে।
সরজমিন ঘুরে জানা যায়, উপজেলার সহস্রাইল কালিনগর রাস্তার সোতালিয়া গ্রামের ননী গোপালের বাড়ির পাশে রাস্তার পাশে থাকা সরকারী বিভিন্ন প্রকারের ৬০ হাজার টাকা মূল্যের গাছ গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতের আধারে চুরি করে কেটে নেওয়া হয়েছে। গাছ কাটার সাথে সাথে গাছের গোড়া মাটি ফেলিয়ে ঢেকে দিচ্ছে মাটি ব্যবসায়ী পিকুল হোসেন।
 গাছ কেটে ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে গাছের গুড়াসহ রাস্তার পাশের জমি ভরাট করা হচ্ছে। এ ছাড়া এলাকায় বিভিন্ন ফসলি জমি থেকে নিয়মিত মাটি কেটে বিভিন্ন এলাকায় বিক্রি করছে সে। তার মাটি কাটার কারনে ওই এলাকায় ফসলি জমি কমে গিয়ে হুমকির মুখে পড়েছে কৃষকরা।
মাদরাসার পিন্সিপাল মো. ছিদ্দিকুর রহমান বলেন, পিকুল আমার প্রতিষ্ঠানের অফিস সহায়ক পদে চাকুরী করে। সে নিয়মিত মাদরাসায় থাকে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক সময় ছুটি নেন। এরপর আগে পরে করে মাদরাসায় আসে।
পিকুল হোসেন বলেন, যাদের বাড়ির সামনে গাছ তারা কেটেছে। আমি গাছ কাটিনি। আমার নামে গাছ কাটার অভিযোগটি সঠিক নয়। তবে মাটি ফেলছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন, গাছ কাটার বিষয় ও ফসলি জমি থেকে মাটি কাটার বিষয় খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বোয়ালমারীতে সরকারী রাস্তার কাছ কর্তন ও ফসলি জমির মাটি কাটার অভিযোগ 

আপডেট টাইম : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩