ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে জননন্দিত নেতা তারেক শামস্ খান হিমু’র অভিনন্দন

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সাবেক জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ সাহাবুদ্দিন। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন কে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, টাঙ্গাইল জেলা আ’লীগের অন্যতম প্রভাবশালী কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু। এ বিষয়ে জননেতা তারেক শামস্ খান হিমুর সাথে এক তারবার্তায় গণমাধ্যমের কথা হয়। তিনি গণমাধ্যমকে জানান – আজ বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মোঃ সাহাবুদ্দিন। আমি আমার টাঙ্গাইল জেলা আ’লীগ ও নাগরপুর দেলদুয়ারের সকল জনগণের পক্ষ হতে জানাই প্রাণঢালা অভিনন্দন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় এবং ত্যাগী ছাত্রনেতা ছিলেন। এজন্য তাঁর সাথে পরিচিত হওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছিল বলে আমি গর্বিত। এমনকি তাঁর একমাত্র সুযোগ্য পুত্র রনিও এক সময়ের ছাত্রলীগের সক্রিয় ছাত্রনেতা ছিলেন। সেও আমার খুব কাছের ও ভালোবাসার মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আগামী দিনগুলোতে তিনি যেন অত্যন্ত সুন্দর এবং সাংবিধানিকভাবে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে জননন্দিত নেতা তারেক শামস্ খান হিমু’র অভিনন্দন

আপডেট টাইম : ০৭:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩