ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

সালথায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ইং উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এস এম ইফতেখার আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, সালথা থানার উপপরিদর্শক এস আই ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের সচিবসহ স্কুল-কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবার আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন দেশব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ইং উদযাপিত হবে। এ উপজেলায়  স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের ২৭হাজার ১শত ৫৮জনকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ৩হাজার ৮শত ৫৪জনকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার মোট ১৯২টি কেন্দ্র ও স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলোয় চারদিন ক্যাম্পেইনটি পরিচালিত হবে। নির্ধারি শিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের সাব-ব্লকে সপ্তাহের চার কর্মদিবসে নির্ধারিত কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবী কর্তৃক উদ্দিষ্ট শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়াও কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা ও  ইউনিয়ন এলাকায়ও কেন্দ্রগুলোয় এ কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে কেন্দ্রে আগত শিশুদের পিতা-মাতা বা অভিভাবকদের পুষ্টিবিষয়ক বার্তা দেয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

সালথায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত 

আপডেট টাইম : ০৮:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩