ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

আলফাডাঙ্গায় তিনদিন ব্যাপী মতুয়া মহা সম্মেলন” ধর্ম যার যার উৎসব সকলের- আব্দুর রহমান

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, ধর্মের নাম করে অন্য ধর্ম ও বর্ণের উপর হামলাকারীদের আওয়ামী লীগ বরদাস্ত করে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারছি।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলনের মিলন মেলার সমাপনী দিনে এসব কথা বলেন তিনি।

এ সময় হিন্দু ধর্মাবলম্বী শতশত নারী পুরুষদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, ধর্ম যার যার-উৎসব সবার। বর্তমান সরকারের আমলে সকলেই যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছি।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আব্দুর রহমান আরো বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও উন্নয়নের ছোয়া লেগেছে। উন্নয়নের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

এসময় ফরিদপুর-১ আসনের বর্তমান সাংসদ মনজুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আ. আলীম সুজা, আলফাডাঙ্গা পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, সাবেক মেয়র সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সংশ্লিষ্ট কাউন্সিলর এনায়েত হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি কাউসার হোসেন টিটু ও সাধারণ সম্পাদক রায়হানসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

আলফাডাঙ্গায় তিনদিন ব্যাপী মতুয়া মহা সম্মেলন” ধর্ম যার যার উৎসব সকলের- আব্দুর রহমান

আপডেট টাইম : ০২:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩