ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

ফরিদপুর-১ আসনের সাবেক এমপির আপন ভাতিজা কাজী আব্দুল্লাহ ইয়াবাসহ গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের আপন ভাতিজা কাজী আব্দুল্লাহ আল রশিদ (৪২) ও তার দুই সহযোগীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা বিশেষ অভিযান পরিচালনা করে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সকালে লবণচরা থানার ডিউটি অফিসার এএসআই বিউটি পারভীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০।
কাজী আব্দুল্লাহ আল রশীদ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের বাসিন্দা গ্রামের কাজী হারুনার রশীদের ছেলে এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলামের আপন ভাতিজা। সে বোয়ালমারী পৌরসভার ওয়াবদার মোড়ে কাজী শপিং কমপ্লেক্সের পরিচালক।
লবণচরা থানা পুলিশ জানায়, লবণচরা থানার একটি টিম সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফারুক সী-ফুডের সামনে (সাচিবুনিয়া বিশ্বরোড হইতে বটিয়াঘাটা গামী রাস্তা) পাকা রস্তার উপর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের কাজী হারুনার রশীদের ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ (৪২) ও তার দুই সহযোগী মেগদাদ হোসেন আল আমিন (২৭) এবং কারিমুননেসা কেয়া (২৩)কে গ্রেপ্তার করে। এসময় ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের বহন করা একটি প্রাইভেটকার যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-৩৪-২৫৭৩ জব্দ করা হয়।
জানা গেছে, কাজী আব্দুল্লাহ আল রশিদ এর আগেও একটি প্রতারণা মামলায় কারাগারে গিয়েছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

ফরিদপুর-১ আসনের সাবেক এমপির আপন ভাতিজা কাজী আব্দুল্লাহ ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩