ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

পোষা কুকুর, ফরিদের মরদেহ খুঁজে বের করল 

নাগরপুর  প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামের মো. ফরিদ মিয়া (৪০) এর মরদেহ খুঁজে বের করলো তার পোষা কুকুর। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত এসে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৫ ফেব্রুয়ারী শনিবার আনুমানিক দুপুর ১২ টার সময়, সেলো মেশিনের ঘর থেকে বীর সলিল গ্রামের মৃত তোরাব আলীর ছেলে মো. ফরিদ মিয়া (৪০) এর মুখ, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে। মৃতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে বলে জানায় তার পরিবার ও প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে গিয়ে, পরিবারের সাথে কথা বলে জানা যায়, গতরাত আনুমানিক ১১টা পর্যন্ত রাড়িতে সে ছিল এবং মেশিন চালিয়েছে। সকালে ফরিদের মেশিন না চালানোতে কৃষকরা তাকে খোঁজ করতে থাকে।
এছাড়াও ফরিদের পোষা কুকুর মেশিন ঘরের চারপাশে কান্না-কাটি, খোরা-খুরি  ও হাউমাউ করায়, এলাকাবাসী মেশিন ঘরের ফাঁক দিয়ে তাকিয়ে ফরিদের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে তার পরিবারকে জানালে, পরিবার এসে সেখান থেকে ফরিদের মরদেহ বাড়িতে নিয়ে আসে।
এ ঘটনায় থানা-পুলিশকে খবর দিলে, ঘটনা স্থল পরিদর্শন করে, লাশ উদ্ধার করে আইনগত পদক্ষেপ নিচ্ছে।
এমন বর্বর হত্যাকান্ডের খবর পেয়ে সহবতপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ মোল্লা, ঘটনা স্থলে গিয়ে নিহতের পরিবারেকে সান্ত্বনা দিয়ে, থানা পুলিশকে সহযোগিতা করেন। এ সময় তিনি বলেন, আমি এমন হত্যাকান্ডের কঠিন শাস্তি দাবি করছি।
এ এস পি এস এম মনসুর মুসা (মির্জাপুর সার্কেল) এ বিষয়ে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করে হত্যা কান্ডের আলামত অনুসন্ধান করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ ও মামলা গ্রহণের চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে এ হত্যাকান্ডের কারন ও হত্যাকারী গ্রেফতার সম্ভব হবে, এমনটাই প্রত্যাশা করছি।
এ হত্যাকান্ডে পুরো গ্রামের শোকের ছায়া নেমে আসে।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

পোষা কুকুর, ফরিদের মরদেহ খুঁজে বের করল 

আপডেট টাইম : ১০:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩