ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে মাছের সাথে শত্রুতা!

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় চার লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রায় ৪ বিঘা জমির উপর খননকৃত পুকুরে পুর্বশত্রুতার জেরধরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত মৎস্যখামারী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের বর্নিচর গ্রামের মৎস্যজীবী সুশান্ত রাজবংশী ও বেলজানী গ্রামের কাউসার প্রমানিকের ছেলে শামীম প্রামানিক যৌথভাবে একই ইউনিয়নের মাধবপুর গ্রামের সিরাজ মোল্যার পুকুর লীজ নিয়ে ১৬ বছর ধরে মাছ চাষ করে আসছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে মৎস্যজীবী সুশান্ত রাজবংশী জানান, ১৬ বছর ধরে মাছ চাষ করে আসছি। এর আগে কোনদিন এরকম ঘটনা ঘটেনি। এ বছর অর্থাভাবে শামীম ভাইকে অংশীদার করেছি। থানা পুলিশকে ঘটনাটি জানালে, পুলিশ ঘটনাস্থলে এসেছিলো। রাতে থানায় অভিযোগ দেওয়া হবে।

শামীম প্রামানিকের ভাই রিয়াজুল প্রমানিক জানান, আমাদের স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বেলজানি গ্রামের প্রফেসর শাহিনুল ইসলাম গ্রুপের আবুল কালাম আজাদ সিকদারের সাথে বিরোধ রয়েছে। বেশ কয়েকদিন আবুল কালাম আজাদের ছেলে রাজিব সিকদার, বক্কার সিকদারের ছেলে ইমাম সিকদার ও বেলজানী গ্রামের ইদু শেখের ছেলে আলীম শেখকে পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে তারাই এই কাজের সাথে জড়িত । এ বিষয়ে মাছগুলো পরীক্ষার জন্য মৎস্য অধিদপ্তরের ল্যাবে পাঠানো হবে।

শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

বোয়ালমারীতে মাছের সাথে শত্রুতা!

আপডেট টাইম : ০৯:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩