ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ভূমিহীন-গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

মোহাম্মদ আককাস আলী :
সারা দেশের মতো নওগাঁতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নওগাঁর ৯টি উপজেলায় চতুর্থ পর্যায়ে আরও ১হাজার ২শত ৯০টি গৃহহীন পরিবারের মাঝে পাঁকা ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) ঘর হস্তান্তর উপলক্ষ্যে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের সঙ্গে জেলার ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করেন। ইতিমধ্যই আগের কয়েকটি ধাপে জেলার মোট ২ হাজার ২শত ৯৫ গৃহহীন-ভৃমিহীন পরিবারকে ঘর প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার গৃহহীন-ভূমিহীনদের মাঝে গৃহ ও জমির কবুলিয়ত, নামজারি ও চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন, শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় সদর উপজেলার ১শতজন গৃহহীন-ভূমিহীনদের মাঝে গৃহ ও জমির কবুলিয়ত, নামজারি ও চাবি হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন ঘর প্রদান করে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে নন্দিত হয়েছে। তার এই মানবিক পদক্ষেপকে শতভাগ সফল করার লক্ষ্যে গৃহ নির্মাণ কাজের গুনগত মান নিশ্চিত করে ইতিমধ্যে ৫০শতাংশ কাজ সমাপ্ত করা হয়েছে।
প্রতিটি গৃহকে টেকসই ও মজবুত করে নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে সকলেই সার্বক্ষণিক ভাবে পর্যবেক্ষণ করছেন। আমি আশাবাদি সুবিধাভোগীরা তাদের স্বপ্নের ঘরে সুখে ও শান্তিতে বসবাস করতে পারবেন আর মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

ভূমিহীন-গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

আপডেট টাইম : ০৯:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩