ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক এই দিবসটি ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমেই নাগরপুর উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যথাক্রমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নাগরপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়া শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ মিয়া এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস ছামাদ দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, (ওসি তদন্ত) মোঃ হাসান জাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর রহমান, কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, প্রকৌশলী মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ মেশবাহুল হক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পোদ্দারসহ বিভিন্ন ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

আপডেট টাইম : ০৪:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩