ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

৫০ বছর পর ভারতের কাছ থেকে ফিরে পেল বাংলাদেশ ৭৫শতাংশ জমি

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর ধামইরহাট উপজেলায় ৭৫ শতাংশ জমির মালিকানা ভারতের কাছ থেকে ফিরে পেল বাংলাদেশ। উপজেলার আগ্রাদিগুন ইউনিয়নের সীমান্তবর্তী রামচন্দ্রপুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি শেষে এই জমি ফিরে পেল বাংলাদেশ। বুধবার (১২ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবি, পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসি।
বিজিবি জানায়, উপজেলার আগ্রাদিগুন সীমান্তে ২৫৭ /২০ আর পিলারে কাছে জমি নিয়ে বিজিবির সঙ্গে বিএসএফের দীর্ঘদিনের বিরোধ ছিল। অপরদিকে ওই জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে হওয়ায় সেখানে বাংলাদেশের কৃষকেরা চাষাবাদ করে আসছিলো। বিরোধ নিষ্পত্তি করতে পতাকা বৈঠকের আহ্বান করা হলে এতে সাড়া দেয় বিএসএফ। এরপর বুধবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৪ বিজিবি, পত্নীতলা ব্যাটালিয়ন এবং ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুরের মধ্যে সীমান্ত পিলার ২৫৮ /৬-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর ফুটবল মাঠে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিবির পক্ষে ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১২ সদস্য বিশিষ্ট বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী শঞ্জয় কুমার মিশ্রা।
এরপর উভয় দেশের সার্ভেয়ার দ্বারা জমির পরিমাপ করা হয়। মাপ শেষে ৭৫ শতাংশ জমিসহ অতিরিক্ত কিছু জমি পায় বাংলাদেশ। তবে ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো পক্ষই ওই জমি ভোগদখল করতে পারবে না। এমন সিদ্ধান্ত নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি শেষ হয়। এ সময় ভারতের ভূমি অফিসের কর্মকর্তা ও বাংলাদেশের ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর ভারতের কাছ থেকে ফিরে পেল বাংলাদেশ ৭৫শতাংশ জমি

আপডেট টাইম : ১১:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩