ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

পুঠিয়ায় ঈদগাহ এর টাকা তোলাকে কেন্দ্র করে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় ঈদগাহ মাঠের সংস্কার কাজের টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুুই পক্ষের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সবুজ আলী বলেন, “সৈয়দপুর গ্রামের দুই মহল্লার লোকজন এ মাঠে ঈদের নামাজ আদায় করেন। সম্প্রতি মাঠটি সংস্কারের জন্য স্থানীয়দের কাছ থেকে টাকা তোলা হয়। কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান, উজ্জ্বল ও জাকের মোল্লা উত্তোলনকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মাঠে দ্বন্দ্ব শুরু হয়। এরপর নামাজ শেষে দেশীয় অস্ত্র নিয়ে চিকিৎসক ফজলুর রহমানের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাঠের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় ঈদগাহ এর টাকা তোলাকে কেন্দ্র করে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

আপডেট টাইম : ১১:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩