ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

বাহারি ফুলের সমারোহে ফুটে উঠেছে নওগাঁর ডিসি’র বাংলো 

মোহাম্মদ আককাস আলী : গ্রীষ্মকালীন বাহারি ফুলের সমারোহে ফুটে উঠেছে নওগাঁর ডিসির বাংলো।  পুরো বাংলোই যেন এক টুকরো ফুলের স্বর্গ রাজ্য। বাংলোয় প্রবেশ করতেই পূর্বদিকের এই ফুলের বাগানের দিকে দৃষ্টি চলে যাবে আর এমন মুহূর্ত স্মরণীয় করে রাখতে ক্যামেরায় একটি ছবি তুলতে কেউ একটুও ভুল করবে না। প্রতিদিন সকালে এমন ফুলের বাগান দর্শনে মন যেমন সতেজ হয়ে ওঠে তেমনি ভাবে কাজের অনুপ্রেরণা যোগাতে এমন বাগানের বিকল্প নেই।
বর্তমানে বাগানে ফুটে থাকা বেগুনি রঙের অলকানন্দা ফুলটি সবচেয়ে বেশি মনকাড়বে। এছাড়াও হলুদ রঙের কলাবতি ফুল, করবি, কামিনী, মাধবী লতা, মধু মালতী, কুন্দ, চন্দ্রমল্লিকা, জুঁই ফুলতো রয়েছে। দেশিজাতের ফুলের পাশাপাশি রয়েছে নানা জাতের গোলাপ, গাঁদা, অ্যাডেনিয়াম, ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা, গোলাপী টগর (কপসিয়া ফ্রুটিকোসা) প্রভৃতি জাতের মনকাড়া ফুল। এছাড়াও বিভিন্ন জাতের পাতাবাহার গাছগুলোও সহজেই দর্শনার্থীদের মনকাড়বে। ফুলের বাগানের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলোর ভিতরের অন্যান্য জায়গা পরিত্যক্ত ফেলে না রেখে তৈরি করা হয়েছে সবজির বাগান।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ফুলকে ভালোবাসে না এমন প্রকৃতির মানুষ মনে হয় এই পৃথিবীতে খুব কমই আছে। সৃষ্টিকর্তার সকল সৃষ্টির মধ্যে ফুল অন্যতম। ফুল মানুষের বিষন্ন মনকে সতেজ করে তোলে। যুগে যুগে কালে কালে এই ফুলকে নিয়ে সৃষ্টি হয়েছে জগৎখ্যাত কবিতা, গান, গল্প, উপন্যাসসহ নানা ধরণের সাহিত্য। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ফুলের দর্শন পুরো দিন কাজ করার বিরাট অনুপ্রেরণা যোগায়।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাহারি ফুলের সমারোহে ফুটে উঠেছে নওগাঁর ডিসি’র বাংলো 

আপডেট টাইম : ০৭:৩৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩