ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

আলফাডাঙ্গায় ছাগল চুরি  আটক তিন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার মালা হাই স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পেয়ার মাতব্বর (২৮), সাইফুল ইসলাম (৩০) ও কালাম মাতব্বর (২৭)। তাদের সবার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি এলাকায়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার মালা গ্রাম থেকে মোহাম্মদ মিজানুর শেখের একটি বড় ছাগল চুরি করে নসিমন যোগে পার্শ্ববর্তী কাশিয়ানীর দিকে যাচ্ছিল ওই তিনজন। এসময় ছাগলের মালিক ও স্থানীয় লোকজন ধাওয়া করে মালা হাই স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে এসআই ইউনুস আলী বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তিনজনসহ একটি বড় ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত একটি নসিমন গাড়ি হেফাজতে নেয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাগল চুরি করে পালানোর সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায় বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তার পাশ থেকে ছাগল, গরু চুরি করে নছিমনে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ভিন্ন উপজেলায় নিয়ে বিক্রি করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

আলফাডাঙ্গায় ছাগল চুরি  আটক তিন

আপডেট টাইম : ০৯:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩