ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বোয়ালমারী উপ-খাদ্য কর্মকর্তা দুদকের হাতে গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে বোয়ালমারী উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছানোয়ার হোসেনকে (৪১) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 রবিবার (১৪ মে) বেলা ৩টার দিকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখাস্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার নওগাঁও গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।
দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই খাদ্য কর্মকর্তা সরকারি কর্মচারী হয়েও পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জেলার চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে ১২৮৯ বস্তায় ৭৩.৭৬৩ মে.টন চাল, ৬৭ বস্তায় ৩.৩৭৪ মে.টন গম, ৪০০ বস্তায় ১৯.৯৫০ মে.টন ধান সম্বলিত খাদ্যশস্য এবং ৮৮৪১ টি খালি বস্তা (৫০ কেজির ৫০০০টি ও ৩০ কেজির ৩৮৪১টি) গত ২০২২ সালের ১০ অক্টোবর আত্মসাৎ করার অভিযোগ উঠে। এ ঘটনায় দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদি হয়ে চলতি বছরের ১১ এপ্রিল একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৫ /২০২৩ (দুদক ফরিদপুর)। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে
এজাহার নামীয় আসামী মো. ছানোয়ার হোসেনকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গ্রেপ্তার করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ওই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বোয়ালমারী উপ-খাদ্য কর্মকর্তা দুদকের হাতে গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩