ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার 

সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার 
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় গলায় রশি পেঁচিয়ে আফজাল মোল্যা লাখু (৬৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে । শুক্রবার (৭ জুলাই) সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। নিহত আফজাল মোল্লা ওই গ্রামের মৃত সমুজুদ্দিন মোল্লার ছেলে।
নিহতের ছেলে কাইয়ূম মোল্যা জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এছাড়া সে স্থানীয় ইউসুফদিয়া মোল্যাবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সে পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। সে কারো সঙ্গে কখনো বিবাদে জড়াতেন না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে তিনি ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের নাজিম মাতুব্বরের পাট ক্ষেতের দক্ষিণ পাশে কাচার উপর আম গাছের ডালের সাথে গলায় লাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও কয়েকবার বাড়ি থেকে বের দু-তিনদিন পর পর বাড়িতে ফিরে আসতেন।  স্থানীয়রা সকালে আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা থানায় নিয়ে আসে।
এব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান থানা পুলিশের এ ওসি।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার 

আপডেট টাইম : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩