কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, বর্ষীয়ান রাজনীতিক আফাজ উদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বাদ মাগরিব মরহুমের তারাগুনিয়া বাসভবনে পারিবারিক আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, তারাগুনিয়া শাহী মসজিদের খতিব মওলানা সামছুল হক। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুমের বড়পুত্র অধ্যাপক নাজমুল হুদা পটল। ছোটপুত্র উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন। পিপলস্ কলেজের উপাধ্যক্ষ আজমল হোসাইন, সরদার আতিয়ার রহমান, আলাউল হক, আরাফাত আলী পাপ্পু, শরিফুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ সহ পরিবারের সদস্য, স্বজন, দলীয় নেতাকর্মী, মরহুমের ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
দৌলতপুরে সাবেক সংসদ আফাজ উদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের অনুষ্ঠিত
-
ডেইলী নিউজ বাংলা ডেস্ক - আপডেট টাইম : ১০:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- ১৮০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ














